ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: সরকারের এ ধরনের আচরণের প্রতি ধিক্কার, নিন্দা ও ক্ষোভ জানিয়ে জামিনে মুক্তি পাওয়া ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা বলেছেন, ‘জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা রক্ত দিয়েছিলাম এজন্যই? বাকস্বাধীনতা যদি কেড়েই নেওয়া হয়, তাহলে বিপ্লব হলো কেন? ২ হাজার শহীদ হলো কেন? আমরা রক্ত দিলাম কেন? আমার ভাই রক্ত দিল কেন? জাতিকে এমন প্রশ্ন করে অঝোরে কাঁদলেন সাওদা। সাওদা বলেন, ‘আমরা বাকস্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হলে দেশে আবার সেই গণবিপ্লব শুরু হবে।’

আজ ৭ এপ্রিল মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে ভোলা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আদালত চত্বরে জামায়াতের হাজারো নারী কর্মী সমবেত হন।

বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি জামিনযোগ্য হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে জামিন বাতিল করার মতো কোনো কারণ উপস্থাপন করতে পারেনি বিধায় যুক্তিতর্ক শেষে সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, বর্তমানের তেল সংকট নিয়ে যোগাযোগমাধ্যম ফেসবুকে জাফর খান নাহিদ নামের অন্য আইডির একটি লেখা শেয়ার করায় গত ৫ এপ্রিল রোববার গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী ৫৪ ধারায় গ্রেপ্তার করে।

সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে নিয়ে আসা অমানবিক আচরণ বলেও উল্লেখ করে জামায়াত। এ ঘটনায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর নেতারা সংবাদ সম্মেলন করে কোনো ধরনের দালিলিক প্রমাণ উপস্থাপন ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় এ ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা

আপডেট সময় : ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬