ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা জারার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস হওয়া না হওয়া নিয়ে সরকারি দল বিএনপির তীব্র সমালোচনা করেছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেন ডা. তাসনিম জারা।

তাসনিম জারা প্রশ্ন তোলেন, যদি গুমের অভিযোগ ওঠা কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে একই সরকারের অনুমতি নিতে হয়, তাহলে আদৌ সুষ্ঠু বিচার সম্ভব কি না। তিনি বলেন, অতীতেও গুমের শিকার পরিবারগুলো এই ধরনের অনুমতির জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

জারা লেখেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।

সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা জারার

আপডেট সময় : ০৩:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬