ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাসিক প্রশাসকের দায়িত্বে নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ ঘোষণার পর রাজশাহী নগরজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে নগরীর উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

গতকাল শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিটি করপোরেশনে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহফুজুর রহমান রিটন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজনীতিতে সক্রিয় মাহফুজুর রহমান রিটন নগর বিএনপির একজন পরিচিত ও প্রভাবশালী নেতা। রাজশাহী নগরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দীর্ঘদিন ধরেই দলের ভেতরে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। গত বছরের ১ নভেম্বর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন এই তরুণ নেতা।

প্রশাসকের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়েন। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে তার পক্ষে স্লোগান দেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা দেন।

বিএনপির স্থানীয় নেতারা জানান, মাহফুজুর রহমান রিটনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া রাজশাহীর জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নগরীর নাগরিক সেবার মান উন্নত হবে এবং দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “মাহফুজুর রহমান রিটন একজন পরিচ্ছন্ন ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দায়িত্ব পালনের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও নতুন প্রশাসকের কাছে নানা প্রত্যাশা রয়েছে। বিশেষ করে নগরীর জলাবদ্ধতা সমস্যা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মাহফুজুর রহমান রিটন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, রাজশাহী একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নগরী। এ নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। তিনি বলেন, “আমি রাজশাহীর সকল নাগরিককে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নগরবাসীর প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।”

নগরজুড়ে এখন নতুন প্রশাসককে ঘিরে নানা আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাহফুজুর রহমান রিটনের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের বড় চ্যালেঞ্জ। তবে দক্ষ নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে তিনি রাজশাহী নগরীর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলেই আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাসিক প্রশাসকের দায়িত্বে নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

আপডেট সময় : ০৩:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬