ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন সংস্থার বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, ‘এই হামলায় মানবিক ক্ষয়ক্ষতি না হলেও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।’

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে বুধবার রাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা।

কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরবিলে ইতালির প্রায় ৩০০ সেনাসদস্য রয়েছে। ইরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর থেকেই এই ঘাঁটিটি ইরানের প্রতিশোধমূলক হামলা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

আপডেট সময় : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬