ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা-১৫ আসনের পানির সমস্যা সমাধানে উদ্যোগ নিল জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধান হচ্ছে। দলটির প্রতিনিধিরা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সমাধানের উদ্যোগ নেন। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমিরর সেলিম উদ্দিনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রোববার সকালে ঢাকা ওয়াসার মডস জোন-৪ কার্যালয়ে যান। মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোঃ হাসানুল বান্না চপলের নেতৃত্বে প্রতিনিধিদলটি জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জামায়াত নেতা মো. সেলিম উদ্দিন মোবাইল ফোনে এমদাদ হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি ঢাকা-১৫ আসনের নাগরিকদের পানির সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জবাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন প্রতিনিধিদলকে পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে তিনি তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ঢাকা-১৫ আসনে পানির ভোগান্তি দ্রুত কমানোর লক্ষ্যে একটি নতুন রোডম্যাপ প্রণয়ন করেন।

প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমান, মহানগরী উত্তর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-১৫ আসনের পানির সমস্যা সমাধানে উদ্যোগ নিল জামায়াত

আপডেট সময় : ০৩:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬