সংবাদ শিরোনাম ::
ঈদে নতুন নোট পাওয়া নিয়ে দুঃসংবাদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঈদে নতুন নোট সরবরাহের রীতি বেশ পুরোনো। প্রতি বছর ঈদের আগে দেশের ব্যাংকগুলো নতুন কাগজের নোট গ্রাহকদের মধ্যে সরবরাহ করে থাকে। এসব নোট ঈদ সালামি হিসেবে দিয়ে থাকে মানুষ। তবে এবার নতুন নোট সরবরাহের রীতি থেকে সরে গেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।
এর আগে জানানো হয়, আগামী ১৯ মার্চ থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।




















