ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ১৪ মার্চের ট্রেনের টিকিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার বিক্রি হচ্ছে ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের। এরপর বেলা ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এর আগে গতকাল মঙ্গলবার বিক্রি হয় ১৩ মার্চের অগ্রিম টিকিট।

রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসাবে গতকাল ৩ মার্চ সকাল ৮টা থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়। পর্যায়ক্রমে এভাবে ২০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে।

পরবর্তী সূচি অনুযায়ী, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট সব অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় বেলা ২টায়।

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ১৪ মার্চের ট্রেনের টিকিট

আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬