ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাশয় দখল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই বিএনপি কর্মীর: পরিবারে শোকের মাতম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

সুমন আহমেদ (রায়গঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গং এবং আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জলাশয়ে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাশয় দখল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই বিএনপি কর্মীর: পরিবারে শোকের মাতম

আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬