ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার কমপিটিশনে মাদরাসা ছাত্রদের ব্রাইট-লাইফ ভলান্টিয়ার্সের কুরআন উপহার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র মাহে রমজানে রাজশাহীতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সপুরা উপশহর এলাকায় হাউজিং হাফেজিয়া মাদরাসায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত ‘সুপার কমপিটিশন, অ্যাওয়ার্ড এন্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে এসব উপহার প্রদান করা হয়।

কর্মসূচিতে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় মাদরাসাটির পরিচালক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, শিক্ষক হাফেজ মো. ইউনুস আলী, স্কুলশিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও শাহেদ আলী এবং বিএলভি সদস্য শাহ সোহানুর রহমান ও মো. সেলিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এদিন ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে সকল শহীদসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিশ্বশান্তিও কামনা করা হয় মোনাজাতে। সবশেষে সংগঠনটির সদস্যরা মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বিএলভির সদস্য তাসকিন আহমেদ বেলাল, আতিকুর রহমান শুভ, ইকবাল মাহমুদ, তানজিদ হাসান, আবু সাঈদ, সোহান আহমেদ. মাসুদ পারভেজ, শাহ জামাল, মো. ইবরাহিম, মেহেদি হাসান ও হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীতেও শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপার কমপিটিশনে মাদরাসা ছাত্রদের ব্রাইট-লাইফ ভলান্টিয়ার্সের কুরআন উপহার প্রদান

আপডেট সময় : ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬