ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ আসনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোটার ভোট দেবেন তারেক রহমানকে। জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ভোট দেবেন ৩২ শতাংশ ভোটার। কাকে ভোট দেবেন, বলতে চান না ১৫ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১০ দশমিক ৭ শতাংশ ভোটার এবং অন্য প্রার্থীদের ভোট দেবেন ৩ দশমিক ৭ শতাংশ ভোটার। এছাড়া ভোট দেবেন না ৩ দশমিক ৫ শতাংশ ভোটার। আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৫ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ২৬৯ জন পুরুষ ও ২৪৬ জন নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ

আপডেট সময় : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬