ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় এক মঞ্চে ইশতেহার পাঠ এবং আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ০৩:৩০ মিনিটে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে পাঠ করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল কালাম। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এরপর নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী।

দ্বিতীয় পর্বে চারটি রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ইশতেহার পাঠ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুস সালাম সুরুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোঃ আবু সাঈদ চাঁদ, জাতীয় পার্টির প্রার্থী মোঃ ইকবাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী মোঃ নাজমুল হক ইশতেহার পাঠ করেন।

অনুষ্ঠানে সার্কেল এএসপি মোঃ খালিদ হাসান অতিথিদের বক্তব্যে নির্বাচনের আগে এবং পরে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহবান এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর প্রতি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার আচরণ বিধি প্রতিপালনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা,ওসি বাঘা মোঃ সেরাজুল হক,ওসি চারঘাট, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা

আপডেট সময় : ১১:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬