ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ৩ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান সরদার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর রাশেদ। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের যে-কোনো প্রকার সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬