ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফের শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আবারো শাহবাগ মোড়ে চলে আসেন।

আজ শনিবার বেলা পৌনে ১টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে ওসমান হাদি হত্যার বিচার দাবি করছেন। এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করে তারা।

ইনকিলাব মঞ্চ জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ গতকাল শুক্রবার সারারাত শাহবাগে অবস্থান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫