ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়; বরং মানবিক সংগঠন। অন্যান্য রাজনৈতিক দলের মতো দলটি কেবল গতানুগাতিক রাজনীতি করে না। জামায়াত মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে আসছে। বুধবার বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাবে হতে দেয়া যাবে না। ৫ আগস্ট পরবর্তী যারা সারাদেশে খুন, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে তারা এদেশে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।

জামায়াতের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইমাম হোসেনের পরিচালনায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. হেলাল উদ্দিন। পরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক কচি কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল

আপডেট সময় : ০৩:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫