ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলে অর্থনীতির শক্তিশালী ভীত তৈরি করা হবে। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী।

তিনি আরও বলেন, বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার ৪০ ভাগ বাস্তবায়ন করতে পারলে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে। আগামী নির্বাচনে জনগণের রায় চায় বিএনপি। কে খারাপ কে ভালো এসব বিতর্ক বাদ দিয়ে মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে।

দুর্নীতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে বা লাগাম টেনে ধরতে হলে মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। শিশুদের মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারলে প্রত্যাশিত দেশ গড়া যাবে না। যুব সমাজকে ভালো রাখতে হলে তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

আপডেট সময় : ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫