সংবাদ শিরোনাম ::
ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমার কাছে নেই। কিলিং বন্ধ করার জন্য আমার কাছে যদি লাইট অন অফের মতো ম্যাজিক থাকতো, তাহলে বলে দিতে পারতাম কোনো কিলিং হবে না।
সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।





















