ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ঢাকা–১৪ আসনে আরমানের সমর্থনে গণমিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে সনি স্কয়ার থেকে মিছিলটি শুরু করে আনসার ক্যাম্প হয়ে মাজার রোড কোনাবাড়ী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে ব্যারিস্টার আরমান তার বক্তব্যে বলেন, দাঁড়িপাল্লার পক্ষে এই গণজোয়ার প্রমাণ করে— জনগণ চায় যোগ্য নেতৃত্ব, উন্নয়নমুখী ভাবনা এবং ন্যায়ের পথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটি নতুন বাংলাদেশ।

তিনি শুক্রবার ঘটে যাওয়া ভূমিকম্পের ব্যাপারে বলেন- ভূমিকম্পে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি ভেঙে যায়, জীবন বিপর্যস্ত হয়। অথচ এ বিষয়ে কোনো সরকারের সামান্যতম ভ্রূক্ষেপ নেই, নেই কোনো কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, যদি মানুষ জামায়াতের ওপর আস্থা রাখে, তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি শুধু কথার নয়, এটি আমাদের দায়িত্ববোধ, আমাদের অঙ্গীকার।

গণমিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাহফুজুর রহমান। এতে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা–১৪ আসনে আরমানের সমর্থনে গণমিছিল

আপডেট সময় : ০৪:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫