ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

ক্যাম্পাস রিপোর্টার: বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এ প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

প্যানেল ঘোষণায় জানানো হয়, ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক, আইন ও ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেলে আরও আছেন সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (পদার্থ বিজ্ঞান), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক সোহাগ আহমেদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুক। প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

আপডেট সময় : ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫