ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীরের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত রাজশাহী সদর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকাল ৯.৩০ টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পুরো শহরজুড়ে বর্ণিল এই শোভাযাত্রায় প্রায় ছয় হাজার নেতাকর্মী অংশ নেন। পুরো শহর প্রদক্ষিন শেষে রাজশাহী মাদ্রাসা মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সে সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইশতেহার রেডী করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে রাজশাহী নগরীকে প্রতিষ্ঠিত করা হবে। এসময় নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন, পতাকা নিয়ে ভােট চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। ”ইনশাআল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা”

শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মুহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীরের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫