ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা কলম্বো নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দুদিনের সফরে তিনি দিল্লি যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি প্রথম ভারত সফর।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে যখন এক ধরনের অস্থিরতা চলছে, ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। এ সফরে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সম্মেলন সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়গুলোয় পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫