ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে তারা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই-জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। তার আগে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলের

আপডেট সময় : ১২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫