বিএনপি থেকে পাঁচ শতাংশ মনোনয়ন দাবি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের
- আপডেট সময় : ১০:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
এ সময় জোটের মহাসচিব মো. জাকির হোসেন বলেন, আমরা চাকরির মায়া ত্যাগ করে বিগত আওয়ামী ফ্যাসিবাদের জেল-জুলুম উপেক্ষা করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিলাম। যাদের লড়াইয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা প্রয়োজন। এজন্য শিক্ষক সমাজের মূল্যায়ন করে বিএনপির মনোনয়ন চান তারা। যেসব আসনে মনোনয়ন ঘোষণা বাকি আছে সেগুলোতে অথবা ঘোষিত আসনে পরিবর্তন করে শিক্ষক নেতাদের মনোনয়ন দাবি করেন তিনি। এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, অভ্যন্তরীণ জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশী শিক্ষকদের প্রায় সবাইকে দলের সাক্ষাৎকার অনুষ্ঠানে ডাকা হয়েছিল। নির্বাচনি এলাকায় তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এর আগেও জাতীয় নির্বাচনের জন্য তারা দলীয় মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উল্লেখযোগ্যরা হলেন-অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া কুমিল্লা-২, মো. জাকির হোসেন মেহেরপুর ১, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর সদর, আক্তারুল আলম মাস্টার গাজীপুর-৩, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম দিনাজপুর-২ এবং একেএম আব্দুল আউয়াল টাঙ্গাইল-৪।
সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





















