ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে: সালাহউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, কমিশনের সুপারিশে সরকারের পক্ষপাতের ছাপ স্পষ্ট। তিনি বলেন, গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে সুপারিশ দেওয়া হয়েছে। এত দিন আমরা মনে করতাম কমিশন রেফারির ভূমিকায় আছে, কিন্তু এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে। ঐকমত্য কমিশন, সরকার ও আরো কয়েকটি রাজনৈতিক দল এখন একই পক্ষ। আমরা যেন বিপক্ষেই খেলছিলাম।

বুধবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের শিরোনাম ছিল—‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’। সালাহউদ্দিন জানান, প্রকাশিত দলিলটি ৯৪ পৃষ্ঠার হলেও জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল, সেগুলোর হুবহু প্রতিফলন সেখানে নেই। দলিলটিতে শুধু কমিশনের প্রস্তাব ও কিছু রাজনৈতিক দলের মতামত স্থান পেয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া বা ভিন্নমত (নোট অব ডিসেন্ট) উল্লেখ করা হয়নি।

বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের ৪৮টি দফা প্রস্তাব তফসিল আকারে যুক্ত করে গণভোটের কথা বলা হয়েছে, অথচ এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল ঐক্য প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে। এতে কোনো জাতীয় ঐক্য আসবে না।’

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) উদ্দেশ্যমূলক পরিবর্তনের অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, আগে জোটভুক্ত দলগুলো নিজস্ব প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারত, এখন অগণতান্ত্রিকভাবে বাধ্য করা হচ্ছে নিজস্ব প্রতীকে অংশ নিতে।

তিনি বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আচরণ করুক, যাতে জাতি আশ্বস্ত হয় এবং ঐক্য বজায় থাকে। কিন্তু ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা গভীরভাবে হতাশ।’  সালাহউদ্দিন আহমদ শেষে বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের কিছু উদ্যোগে আজ ঐক্যের বদলে বিভাজন তৈরি হচ্ছে—এটা জাতির জন্য উদ্বেগজনক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে: সালাহউদ্দিন

আপডেট সময় : ১০:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫