আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
- আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও যেই ফ্যাসিবাদী শক্তিগুলো রয়েছে, তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক জুলাই সনদকে ভণ্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ডক্টর ইউনুসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে।





















