ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় এসেছে, তারা শাসনের বদলে শোষণ করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র হরণ করে দুঃশাসন, জুলুম ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরে আসেনি বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না। আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে, তবে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, জেলা সেক্রেটারি মো. তারিক উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব মো. ফয়সাল হোসেন মনি, ইসলামিক শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হাফেজ শফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি মো. আবুল বাশার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫