ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’: শীঘ্রই আসবে নতুন কেন্দ্রীয় কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থান-প্রসূত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি ঘোষণা করেন।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পর, আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে।

নতুন নাম ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার বিকেলে শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে।

এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনটির পুনর্গঠন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার বলেন, “যেহেতু বাগছাস এবং জাতীয় নাগরিক পার্টি- উভয় সংগঠনই জুলাই অভ্যুত্থানের আদর্শ ও ত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই একই আদর্শে কাজ করার লক্ষ্যেই বাগছাস এখন এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।”

তিনি বলেন, এনসিপির অন্যান্য অঙ্গসংগঠনের নামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’: শীঘ্রই আসবে নতুন কেন্দ্রীয় কমিটি

আপডেট সময় : ০৬:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫