ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না: মাহমুদুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: দেশের বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তি‌নি বলেছেন, স্টা‌ব্লিশমেন্ট ভেঙে যাওয়ার ভয়ে তারা এটাকে বিপ্লব হিসেবে মানতে চায় না। বৃহস্প‌তিবার রাজধানীর তোপখানা‌ রোডে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স অডিটোরিয়ামে আয়ো‌জিত ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য : ক্ষমতা না জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পা‌র্টি এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, এটা আমি জা‌নি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, আমি সেটা বু‌ঝি না। এটা হয়তো স্টা‌ব্লিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সে‌টির কারণে এটিকে বিপ্লব হিসেবে তারা মানতে চায় না। কারণ বিপ্লবের চ‌রিত্র হলো স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দেওয়া। স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা, সেটা চলে যায়। এ কারণে তারা এটা‌কে বিপ্লব মানতে চায় না।’

আমার দেশ সম্পাদক বলেন, ‘জুলাইয়ে সারা দেশে যেভাবে এই বিপ্লব ছ‌ড়িয়ে পড়ে‌ছিল, সেটা কি আমরা আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম ছাড়া আর দেখতে পেয়েছি? গত ৫৪ বছরের ইতিহাসে এমনটা আমরা দে‌খি‌নি।’

এই বিপ্লবে কোথায় শহীদ হয়‌নি প্রশ্ন ছুঁড়ে মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদ রংপুরে শহীদ হয়েছেন, ওয়া‌সিম চট্টগ্রামে শহীদ হয়েছেন। কেবল কুমিল্লার ৩৯ জন শহীদ হয়েছেন; মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। আমরা যাত্রাবাড়ীর কথা বল‌তে পা‌রি। এটা য‌দি বিপ্লব না হবে, তাহলে বিপ্লব আমরা কাকে বলব।’

এবি পা‌র্টির চেয়ারম্যান ম‌জিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপ‌তি হাসনাত কাইয়ূম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ এ সময় বক্তব্য দেন। এ ছাড়া উপ‌স্থিত ছিলেন এবি পা‌র্টির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না: মাহমুদুর রহমান

আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫