ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২১ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে ৬৪ বছর বয়সী তাকাইচি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।

একজন কট্টর রক্ষণশীল ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত তাকাইচি এমন এক চ্যালেঞ্জিং অর্থনৈতিক মুহূর্তে দায়িত্ব গ্রহণ করছেন যখন জাপান ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও জনসাধারণের অসন্তোষের সাথে লড়াই করছে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির জন্যও এটি একটি অনিশ্চিত সময়। গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী। তিনি এমন এক সময় ক্ষমতায় এলেন, যখন এলডিপি রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত। তাদের জনসমর্থনও বেশ কমে যাচ্ছে।

যদিও অক্টোবরের শুরুর দিকে তিনি চারজন পুরুষকে পরাজিত করে এলডিপির দৌড়ে জয়লাভ করেছিলেন। তবুও এলডিপির দীর্ঘদিনের জোটের অংশীদার কোমেইতো পার্টি সমর্থন প্রত্যাহার করে নিলে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই ভেস্তে যায়।

কিন্তু সোমবার রাতে আরেকটি বিরোধী ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-এর সাথে শেষ মুহূর্তের একটি চুক্তি তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে দেয়। এরপর ২০২৮ সালে তিনি ও এলডিপি আবারো ভোটারদের মুখোমুখি হবেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি

আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫