জাতীয় নির্বাচন ঘিরে নওহাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী কমিটি গঠণের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। তিনি বলেন,“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা এখন সময়ের দাবি। প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, যেন ভোটকেন্দ্র হয় বিএনপি ও জনগণের আন্দোলনের কেন্দ্রবিন্দু। ভোটের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনী কমিটির ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন,“আমরা আন্দোলনের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচনের ক্ষেত্রেও তেমন ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে মাঠের প্রতিটি কর্মীকে নিবেদিত থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মো. রাকিবুল ইসলাম পিটার। এছাড়া সভায় বক্তব্য রাখেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মো. মুকবুল হোসেন, বিএনপি নেতা মর্তুজা, শরিফুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, যুবদল নেতা আজাদ আলী, মিজানুর রহমান মিলন, মনিরুল ইসলাম মনির, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান প্রমুখ। সভায় নওহাটা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানান।

























