ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাবি ছাত্রশিবিরের ফার্স্ট এইড বক্স বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ২১টি আবাসিক হলের নির্বাচিত সংসদ প্রতিনিধিদের কাছে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে হলগুলোর স্বাস্থ্য সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিদের হাতে এসব ফার্স্ট এইড বক্স তুলে দেয়া হয়। বিতরণের আগে বক্সে থাকা ওষুধের ব্যবহার নিয়ে প্রাথমিক নির্দেশনা দেয়া হয়।

ছাত্রশিবিরের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেন্টার থাকলেও তা পূর্ণাঙ্গ নয়। জাকসুতে ছাত্রশিবিরের দেয়া অন্যতম ইশতেহার ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সে ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। জাকসুর সাথে সমন্বয় করে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ফার্স্ট এইড বক্স গ্রহণ শেষে বেগম সুফিয়া কামাল হল সংসদের প্রতিনিধি রুবিনা জাহান তিথি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিটি হলের প্রতিনিধিদের হাতে একটি করে ফার্স্ট এইড বক্স তুলে দেয়া হয়েছে। এতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ, পেইন কিলারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী রাখা হয়েছে। হলের মধ্যে এসব ওষুধ সংরক্ষিত থাকলে তা খুবই উপকারী হবে। বিশেষ করে ছোটোখাটো জরুরি প্রয়োজনে এবং মেয়েদের হলের জন্য এটি আরও বেশি কার্যকর হবে।’

ফাস্ট এইড বক্স বিতরণ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২১টি আবাসিক হল সংসদের স্বাস্থ্য সম্পাদকের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেয়া হয়েছে। এটি জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ইশতেহারের অংশ। বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার পূর্ণাঙ্গ না হওয়ায় এবং হলগুলোর কাছাকাছি এলাকায় ফার্মেসি না থাকায় শিক্ষার্থীদের জরুরি ওষুধ পেতে ভোগান্তি পোহাতে হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা হলে বসেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় কিছু ওষুধ পাবেন, যা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাবি ছাত্রশিবিরের ফার্স্ট এইড বক্স বিতরণ

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫