ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবি ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না। ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা। ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে। যারা সেই জিপিএ অর্জন করতে পারবে, তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে আরও জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবি ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫