ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাগছাসের র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র‍্যালি করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া র‍্যালিটি শাহবাগ জুলাই চত্বরে এসে সমাপ্ত হয়।

সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় র‍্যালি শেষে সমাপনী বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদ আহসান। তিনি বলেন, “জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়, ফিলিস্তিন একটি অনুভূতির নাম। আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে, ততদিন আমরাও ফিলিস্তিনিদের মত লড়াইয়ে শামিল থাকবো।”

bag

এছাড়া আরও বক্তব্য রাখেন বাগছাসের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে আন্তর্জাতিক সংহতির গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাগছাসের র‍্যালি

আপডেট সময় : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫