জাতীয় নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: মাওলানা ইউসুফী
- আপডেট সময় : ০৩:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
মঙ্গলবার পুরানো পল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।
আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তের প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন, গণসংযোগ ও দাওয়াতি প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামপন্থীদের মাঝে ঐক্য হলে সংসদে ইসলামী শক্তির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, ইসলামী দলসমূহের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে আন্তরিকতার ভিত্তিতে একটি যুগোপযোগী সমঝোতা ও আসন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জনসমর্থন ও নীতিগত অবস্থান বিবেচনায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে উভয়পক্ষই উপকৃত হবে।
জমিয়ত সব সময়ই ইসলামী ঐক্যের পক্ষে ছিল, আছে এবং থাকবে, জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় মুরুব্বি আলেমগণ ঐক্যের একটা পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেই পথে চললে আমাদের পথ আরো উজ্জ্বল হবে এবং ইসলামি ঐক্য আরো অটুট হবে বলে মাওলানা ইউসুফী দৃঢ়ভাবে উল্লেখ করেন।




















