ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি: প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে দল হিসেবে তারা বৈধ। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে গণমাধ্যমটি।

ড. ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তারা রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না। এখন পর্যন্ত মানুষ হত্যার জন্যই অনুশোচনা প্রকাশ করেনি। তারা যা করেছে, তার দায়িত্ব নেয়নি। উল্টো অন্য কাউকে দোষারোপ করছে। তিনি আরো বলেন, ভারত সবসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে আসছে। তারা এখনো আশা করছে যে তিনি পূর্ণ স্বগৌরবে বাংলাদেশে ফিরবেন।

অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন। কেউ কেউ ১০ বছর ও ৫০ বছর থাকার কথাও বলছে। মানুষ বলছে আপনি ক্ষমতায় থাকুন। নির্বাচনের কী দরকার?

পরে তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি প্রধান কর্তব্য আছে – সংস্কার, বিচার এবং নির্বাচন। অন্য দু’টি কর্তব্য সময়সাপেক্ষ। তাই নির্বাচন করতে ১৮ মাসের মতো সময় লাগছে। যদি সংস্কার বা বিচার ছাড়াই নির্বাচনের কথা বলেন, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমাদের দেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ নয়াদিল্লির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘আমি অবাক হয়েছিলাম।’

তিনি সাক্ষাৎকারে জানান, তিনি প্রথমে দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। তবে জনগণের আবেগ ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তা মেনে নেন। ওই সময় তিনি আবেগপ্রবণ বিক্ষোভকারীদের বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫