ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের রায়কে ভয় পায় বলে জামায়াত পিআর পদ্ধতি চায়:মেজর (অব.) হাফিজ উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। সেজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে জামায়াতের সঙ্গে বিএনপির জোটের কোনো সম্ভাবনা নেই।

হাফিজ উদ্দিন অভিযোগ করেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে। একইসঙ্গে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ১০৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়াকে তিনি অযৌক্তিক বলে সমালোচনা করেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। একজন বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে-এটা কেবল দিবাস্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের রায়কে ভয় পায় বলে জামায়াত পিআর পদ্ধতি চায়:মেজর (অব.) হাফিজ উদ্দিন

আপডেট সময় : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫