ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

সমাজ বদলাতে শক্তিশালী ও মজবুত সংগঠন দরকার : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

 জাতীয় ডেস্ক: ‘সমাজ বদলাতে শক্তিশালী ও মজবুত সংগঠন দরকার’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই শক্তিশালী ও মজবুত করতে হবে। এবং একেবারেই মানুষের কাছে চলে যেতে হবে। তাহলেই সেটা সম্ভব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা খুব জোরেসোরে আসছে, বদরুদ্দিন সাহেবের কথাগুলো থেকেই-তা হলো সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা আসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয়, আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরো মজবুত করতে হবে। এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় ‘মানুষের কাছে চলে যেতে হবে’। তাহলেই সেটা সম্ভব।’

মরহুম বদরুদ্দিন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মির্জা ফখরুল বলেন, ‘আজীবন তাদের যে আদর্শ, তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম, তারা করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রমাইজ করেননি বদরুদ্দিন উমর সাহেব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমাজ বদলাতে শক্তিশালী ও মজবুত সংগঠন দরকার : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫