ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে অবসরে পাঠিয়েছে সরকার।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, এপিবিএন পুলিশের কে এম আজিজুল ইসলাম, সিআইডির মো: আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো: জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো: সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, এপিবিএনের মো: আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো: আসলাম হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত নিম্নবর্ণিত ৯ (নয়) জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আপডেট সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫