প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৪:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (পিডিপিও), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সম্পর্কেও আলাপ করেন।
অন্যদিকে, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস দেন তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ- কাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।




















