ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মুজাহিদুল ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির অভিযোগে রাজশাহী কলেজে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে। এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু এখন অতিরিক্ত ফি মেটানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, “আমরা ইতোমধ্যেই কলেজ অধ্যক্ষ স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাঁধ্য হয়ে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।”

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষ বরাবর দেওয়া ৩ দফা স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান, ফরম ফিলাপ চার্জ যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার। এছাড়াও সেশন চার্জ কমিয়ে তা শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ করা এবং সর্বশেষ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫