ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে জয়ী হলেন ছাত্রশিবির প্যানেলের সেই দম্পতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সর্মথিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে এক দম্পতি এক সঙ্গে জয় লাভ করেছেন। তারা হলেন—রায়হান উদ্দিন ও উম্মে সালমা। ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। আর ৫ হাজার ৮২ ভোট পেয়ে জয় লাভ করেছেন রায়হান উদ্দিন।তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান ২০১৮-১৯ সেশনের ও উম্মে সালমার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

শিবিরের প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন—সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসুতে জয়ী হলেন ছাত্রশিবির প্যানেলের সেই দম্পতি

আপডেট সময় : ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫