ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কিছুটা উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি।

রোববার সন্ধ্যার পর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল (৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য) পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘অযাচিতভাবে কিছুসংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। এ নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ এ নির্বাচনটি দেশের সাধারণ মানুষের বহুদিনের একটি চাওয়া। এ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ পাবে তাদের কাঙ্ক্ষিত নেতাকে।’

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, ‘এ সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’

তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:২৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫