সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য: মাওলানা হাবিবুর
- আপডেট সময় : ০৬:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মাওলানা হাবিবুর বলেন, ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ পরিচালনায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য হলো মানবতার কল্যাণসাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই সর্বক্ষেত্রে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জন্য ভালো কিছু করা সম্ভব হবে।
উলামা বিভাগের আমির ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমির মাওলানা আ স ম আলা উদ্দীন, উলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, আলেমেদ্বীন মাওলানা মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা নাজমুল হুদা তোফায়েল ও মাওলানা জুবায়ের আহমদ।




















