ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচনের রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন, আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নই।’

দলটি মনে করে, ‘যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।’ তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সঙ্কট তৈরি করতে পারে। এর দায় সরকারকেই নিতে হবে।’ বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি

আপডেট সময় : ০৩:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫