ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের পর পিএসজির ট্রফি প্রদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: ফরাসি লিগ ওয়ানের জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।

ন্যান্টসকে হারিয়ে গত ১৮ আগস্ট নতুন লিগ মৌসুম শুরু করে পিএসজি। সে ম্যাচটি হয়েছিল প্রতিপক্ষের মাঠে। দ্বিতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো চেনা দূর্গ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তাই এদিন ম্যাচ শেষে মাঠে নিজেদের সমর্থকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে জায়ান্টরা।

এছাড়া চলতি মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপের শিরোপা জেতে পিএসজি। অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জমকালো আয়োজনে সতীর্থ ও ভক্তদের সাক্ষী রেখে সবগুলো শিরোপা মাঠে আনেন পিএসজির অধিনায়ক মারকুইনহোস। এরপর ভক্তদের নিয়ে শিরোপা উদযাপন করেন খেলোয়াড়রা। হয়েছে ফটোসেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়ের পর পিএসজির ট্রফি প্রদর্শন

আপডেট সময় : ০৬:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫