ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নানান আয়োজনে রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

মুজাহিদুল ইসলাম: রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানান আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২আগষ্ট) বেলা ১০টার দিকে রাজশাহী কলেজের অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু নোমান মো: আসাদুল্লাহের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চড়ুইভাতি আয়োজনকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: জিম বলেন, আমাদের পড়াশোনার চাপের জন্য সারা বছর খুব একটা আনন্দ করার সুযোগ থাকে না। এছাড়াও বড় ভাই-বোনদের সাথেও সেভাবে একটা পরিচয় ও সময় কাটানো হয়ে ওঠা হয় না। এই আয়োজন আমাদের জন্য সেই সুযোগ করে দিয়েছে। যার ফলস্বরূপ আমরা সবাই একসাথে হাসি-আনন্দ ভাগ করে নিতে পারছি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী জেরিন ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও চড়ুইভাতি আমাদের মাঝে এক ব্যতিক্রমী উৎসাহ যোগ করেছে। শুধু আনন্দই নয় বরং এর মধ্যে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার মূল্যও বুঝতে পেরেছি। এমনকি প্রতি বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি সুন্দর সম্পর্কও গড়ে উঠতে এটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, এই আয়োজনকে ঘিরে এখানে শিক্ষার্থীরা খুবই ভালো একটি কথা তুলে ধরেছে মেধা পাচার। আমাদের বাংলাদেশে এত মানুষ আছে যেখানে এই মেধা পাচার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে একটি দেশ কখনোই উন্নত হতে পারবে না। তাই একটি দেশ পরিবর্তনের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

দুপুরে সাময়িক বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নানান আয়োজনের মাধ্যমে সারাদিনব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগির মাধ্যমে এই চড়ুইভাতি অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নানান আয়োজনে রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫