ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার বাংলার মাটিতে ষড়যন্ত্রকারীদের স্থান হবে না;ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পাবেন আলেম-ওলামারা: ভূমিমন্ত্রী মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাব তলবের দাবি করে হাসনাত বললেন, ‘আমাকে দিয়ে শুরু হোক’ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন-সাজানো মামলা প্রত্যাহার করুন: ডা. শফিকুর রহমান জামায়াত ইসলামী যুব বিভাগের গণসংযোগ ও সাধারণ সভা উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিদেশি মিশন থেকে পালিয়ে গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা। চারজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও সদস্য। চার কর্মকর্তার পালানোর বিষয়টি এনএসআই সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসির, কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ এবং দুবাই মিশন থেকে যুগ্ম পরিচালক বদরুল পালিয়েছিলেন। সবশেষে গত জুলাই মাসে নতুনদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পালান আশরাফ হোসেন নামে একজন ফিল্ড অফিসার ।

এর মধ্যে বাংলাদেশে যাওয়ার কথা বলে পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান নতুনদিল্লির কনস্যুলার শাখার আশরাফ। তিনি এখন পর্যন্ত সরকারি চাকরিবিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্ট করেননি।

আশরাফের যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ভিসা পেতে নতুনদিল্লি মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। সেই নোট ভারবালের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা প্রদান করে।

নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। তিনি নতুনদিল্লি থেকে ঢাকায় যান। ঢাকা থেকে পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর ভিসার জন্যও নতুনদিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল।

এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে লন্ডনে চলে যান কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ। গত ৫ আগস্ট লন্ডনে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তিনি অনলাইনে বক্তব্য দেন। পলাশ ছাত্রজীবনে বুয়েটে ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবাই মিশন থেকে পালিয়েছিলেন যুগ্ম পরিচালক বদরুল। তিনিও এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এই চারজনের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

জানা গেছে, বিদেশি মিশনগুলোর কনস্যুলারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্তরা বহাল রয়েছেন। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সহজে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে এনএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি।

সূত্র: এশিয়া পোস্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

আপডেট সময় : ০৩:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬