ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’ ও অবৈধ লেনদেনের অভিযোগে শিবিরের সাথী পদ হারায় আম্মার প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের রাজশাহী কলেজ ছাত্রদলের প্রচার মিছিল অনুষ্ঠিত মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর রাজপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এস এস এস) নাটোর জোনের উদ্যোগে এবং বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু গাছ লাগালেই হবে না, পরম মমতায় পরিচর্যা করে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে। ‘একটি গাছ, একটি প্রাণ’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তোমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।” পরে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফার ইয়াসমীন এবং সিনিয়র সহকারী কমিশনার জোবায়ের হোসেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এস এস-এর জোনাল ম্যানেজার শফিকুর রহমান, টেকনিক্যাল অফিসার রবিন্দ্র ন্যায়পাল, হেলেনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জাহান, সিনিয়র শিক্ষক বিএস আমজাদ হোসেন এবং সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

আপডেট সময় : ০৩:৪৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬