ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন সরকার একটা দেশের ভয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে : এটিএম আজহারুল ঢাকার দুই সিটিতে বিএনপির কঠিন সমীকরণ, আলোচনায় যেসব প্রার্থী ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থদের ডিনস অ্যাওয়ার্ড ও অনুষদের সম্মানিত শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ নিবন্ধের পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান অনুষদটির লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফলধারী হওয়ার কারণে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন।

এ বিষয়টি জানিয়ে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার প্রচার সম্পাদক মেফতাহুল হোসাইন আল মারুফ। তিনি তার পোস্টে লেখেন, অভিনন্দন মো. মহিউদ্দিন খান ভাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ডিনস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা।’

এদিকে, ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মূল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যপক এম, জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত আছেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্স প্রথম সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ অর্জন করেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

আপডেট সময় : ১১:৪০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬