বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি জানান, খুব শিগগিরই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সিইসি বলেন, ভোটকে ঘিরে নির্বাচন কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশ প্রশাসনও ভালোভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছে। জাতীয় নির্বাচনে প্রশাসনের ভূমিকার অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনেও কাজে লাগাতে চায় কমিশন।
ভোটে সহিংসতা কমাতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে পুলিশ।




















