বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা-সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।১লা সেপ্টেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল জিয়াউর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় রাজশাহী মহানগরীর উদ্যোগে বাটার মোড় হতে সোনাদিঘী মোড় হয়ে আলুপট্টি মোড়ে র্যালি শেষ হয়।
র্যালি অনুষ্ঠিত হওয়ার আগে বাটার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিএনপি রাজশাহী মহানগর সভাপতি
মোঃমামুন-উর-রশীদ।আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।যারা ভারত ও আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের ষড়যন্ত্র করছে তা আমরা সবাই মিলে মুকাবিলা করব।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন উর রশীদ বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা সকলে জানেন স্বাধীনতার পরে শেখ মুজিব স্বৈরাচার কি করেছিল?সকল বিরোধী দলের মতকে দমন করেছিল।আমরা চাইব বিরোধী দল আপনারা সরকারকে সহযোগিতা করবেন।যদি না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। জামায়াত শিবির দায়িত্বশীল ভূমিকা রাখবে এই আশা আমরা রাখি।




















